1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকলো বাস নিহত ২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পঠিত

রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকলো বাস নিহত ২।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে কাঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে যায় যাত্রীবাহী বাস। এতে দুজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শ্রীবরদী উপজেলার বড়পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে ট্রলির চালকের সহকারী হামিদুর রহমান (২৬) ও পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকার আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)।

এ ছাড়া দুর্ঘটনায় বড়পোড়াগড় এলাকার শাহেদ আলীর ছেলে ট্রলির চালক রমজান আলীসহ (২০) অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD