ঝিনাইদহে সীমান্তে ভারতীয় নাগরিকসহ ২০ জন আটক
সুমন হোসেন মহেশপুর ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করেছে৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৮ ফেব্রায়ারি) ভোর রাতে উপজেলার যাদবপুর ইউপির মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক এইচ.এম সালাহউদ্দিন চৌধুরী জানান,মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২০ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে।আটক বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের
ঝিনাইদহ কারাগারে পাঠানো হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM