গ্রামের মেঠোপথে বাইকে ১০কেজি গাজা উদ্ধার
____________রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার বেলপুকুর থানা এলাকা হতে ১৭/০২/২০২৪ তারিখ শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের টিম । বিশেষ কৌশলে গ্রামীণ মেঠোপথে বাইকের মধ্যে ১০(দশ) কেজি গাজাসহ ০২জন মাদক চোরাকারবারিসহ এ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে । আটকের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM