নেত্রকোণায় মদনে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় এক কলেজছাত্রী ধর্ষণ অভিযোগে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হলেন, মদন পৌরসভা এলাকার জাহাঙ্গীরপুর শ্যামলী রুট এলাকার মাসুদ মিয়া’র ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। মামলার বরাত দিয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকেলে থানায় মামলাটি দায়ের হয়।তিনি জানান, কলেজছাত্রী ও সাজন’র দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। সেই প্রেক্ষিতে বিয়ের প্রলোভনে সাজন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পৌর এলাকার একটি গোডাউন কাম বাসায় ধর্ষণ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM