1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা কয়রায় শিশুদের পুষ্টির নামে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড়

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহে স্ত্রীকে গলা কেটে হত্যা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪১৯ বার পঠিত

মো: আল-আমিন(আলিফ) ঢাকা

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর লাশ বাথরুমে রেখে সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। নিহত শিমু আক্তার (২১) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মামুনের পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শিমু আক্তার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোগন্দপুর গ্রামের নয়া মিয়া ব্যাপারীর মেয়ে। পলাতক স্বামী ফারুক হোসেন একই জেলার বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনেই কাঠগড়া এলাকার ডেকো লিগেসি গ্রুপের আগামী এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁদের আড়াই বছরের এক ছেলেসন্তান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘরের মেঝেতে লেপ পেতে চাদর বিছিয়ে বিছানা বানানো হয়েছে। ঘরে একটি প্লাস্টিকের র‍্যাক আর কিছু পাতিল ও থালা-বাসন ছাড়া আর কিছু নেই। বিছানার চাদর ও লেপ রক্তে ভেজা। আর লাশ পড়ে আছে টয়লেটের কমোডের ওপর।

স্থানীয়রা জানান, একই বাসায় নিহত নারী, তাঁর আরও দুই বোন ও খালা-খালু বসবাস করেন। গতকাল সোমবার রাত ১২টার দিকে স্বামী ফারুককে নিয়ে ঘরে চলে যান শিমু। পরদিন সকালে এক বোন তাঁকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এসে দেখেন ঘরের ছিটকিনি বাইরে থেকে আটকানো। ঘরে ঢুকতেই রক্তের চিহ্ন। ভেতরে কাউকে না পেয়ে বাথরুমে গিয়ে শিমুর নিথর দেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সকাল থেকেই ফারুক আর তাঁদের সন্তানকে খুঁজে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে। আমরা পলাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছি। বাকি তথ্য তদন্ত সাপেক্ষে বলা যাবে। ধারণা করা যাচ্ছে, বঁটি বা ধারালো কিছু দিয়ে নারীকে জবাই করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাট বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। মাঝেমাঝেই তাঁরা মারামারি করতেন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD