রাজশাহীতে জালিয়াতি মামলার আসামি গ্রেফতার।
____________রাজশাহী ব্যুরো
রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
১২ ফেব্রুয়ারি, সোমবার রাত ১১ টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঘোড়া চত্বর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম বেলাল হোসেন (৩২)। তিনি পুঠিয়া উপজেলার দিঘলকান্দি গ্রামের লোকমান আলীর ছেলে।
১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালত থেকে পরোয়ানাভুক্ত আসামি হোসেন নগরীর ঘোড়াচত্ত্বর এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওয়ারেন্টভুক্ত একজন আসামি বলে স্বীকার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM