1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণার দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র দাখিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

নেত্রকোণার দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র দাখিল

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি ঃ

নেত্রকোণা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোছাঃ হোসনে আরা জানান, মঙ্গলবার ছিল সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ জন ও সিংহের বাংলা ইউনিয়নে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রৌহা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, শফিকুল ইসলাম বাতেন, মোঃ মুখলেছুর
রহমান, ফরিদা ইয়াসমিন ও হাজী মোঃ আব্দুল হাই।

সিংহের বাংলা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, হাবিবুল মোস্তফা সবুজ, মোঃ আবুল হারেছ, আসমা সুলতানা, আরিফ খান, মোঃ খায়রুল ইসলাম ও মোফাক্কারুল হুসেন মিলন।

তিনি আরো জানান, আগামী ১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন ও পরদিন ৯ অক্টোবর রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করায় এই দুটি
ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD