1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও সাংবাদিকদের পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী

স্টাফ রিপোর্টার অভি খায়রুল

সাভারে পারিবারিক কলহের জেরে কোহিনুর (৪০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী হাফিজুর রহমান। এঘটনায় স্বামী হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সাভারের রাজাবাড়ি এলাকার আব্দুল মজিদের ৬ তলা ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত কোহিনুর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পাঠানবাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। ঘাতক স্বামী হাফিজুর ও কোহিনুর প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেন। কোহিনুরের আগেও একটি বিয়ে হয়েছিল। সেই পক্ষের দুই সন্তান রয়েছে তার।
ঘাতক স্বামী হাফিজুর রহমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের মতিন মাস্টারের ছেলে। তিনি রাজাবাড়ি এলাকার মজিদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় জেকে পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ বলছে, নিহত কোহিনুর ও হাফিজ প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পর থেকেই তাদের সংসারে অশান্তি ও কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে তারা দুই জন আলাদা থাকার সিন্ধান্ত নিয়ে আলাভাবেই থাকতেন। মঙ্গলবার বিকেলে কোহিনুরকে বাসায় ডেকে নেয় হাফিজ। কোহিনুর বাসায় আসলে তাদের মধ্যে আজও কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে হাফিজ ছুরি নিয়ে উপর্যুপরি আঘাত করে কোহিনুরকে। এঘটনায় কোহিনুর মারা গেলে মরদেহ বাথরুমে লুকিয়ে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মনদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সাথে হত্যাকারী তারই স্বামী হাফিজুর রহমানকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD