1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

গোয়ালন্দের দৌলতদিয়ায় টেলিমেডিসিন সেবা উদ্বোধন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৯৯ বার পঠিত

স্বাস্থ‍্য সেবায় নতুন দ্বার উন্মোচন।।

গোয়ালন্দের দৌলতদিয়ায় টেলিমেডিসিন সেবা উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে স্বাস্থ‍্য সেবার নতুন দ্বার উন্মোচনে টেলিমেডিসিন সেবা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ১০ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পরিচালক ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ ও সিনিয়র ম‍্যানেজার আলমগীর কবির রানা’র ব‍্যবস্থাপনায় এ টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়।

এতে সার্বিক সহযোগিতায় রয়েছেন দ‍্যা ইউএন রিফিউজি এজেন্সি (ইউএনএইচসিআর)। এসময় সাভার সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আগত রোগীদের টেলিমেডিসিন ব‍্যবস্থাপত্র প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ টি এম আব্দুল হান্নান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ খাদিজা আক্তার দিনা, শিশু বিশেষজ্ঞ ডাঃ জুবায়ের রহমান সোহাগ প্রমুখ। বিশেষজ্ঞ চিকিৎসকের ব‍্যবস্থাপত্র অনুযায়ী আগত রোগীদের দিকনির্দেশনা প্রদান করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে টেলিমেডিন সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারসিন তারান্নুম হক।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম‍্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসাইন, ফিল্ড অ‍্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, কাউন্সিলর রেনু আক্তার, প‍্যারামেডিক হারুন-অর-রশীদ, বেদেনা আক্তার, খাদিজা খাতুন, মো. মোস্তাকিন হোসেন প্রমুখ।

টেলিমেডিসিন সেবা সম্পর্কে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, গোয়ালন্দ উপজেলার মানুষ এই সেবাটির মাধ্যমে স্বল্প খরচে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে ভিডিও কলে সরাসরি ব‍্যবস্থাপত্র নিতে পারবেন। যেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে অনেক টাকা ব‍্যয় করতে হতো সেখানে রোগীরা মাত্র পঞ্চাশ টাকায় সমস্যা অনুযায়ী একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD