রাজশাহীতে খড়িবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ২।
___________রাজশাহী ব্যুরো
রাজশাহীর পবা উপজেলার মোহনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খড়িবাহি ট্রলির দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খড়ি বোঝায় একটি ট্রলি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগ্রামী পদ্মা এক্সপ্রেস ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি দমড়ে মুচড়ে খান খান হয়ে যায়। ফলে ঘটনাস্থলে ট্রলির চালক ও হেলপার মারা যান। খড়িগুলো স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল । আর বেলা ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।
নিহতরা হলেন, ট্রলির ড্রাইভার মোফাজ্জল হোসেন (৩৫) ও হেলপার হাবিবুর রহমান হাবিব (২৩)। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM