1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পুঠিয়ার বানেশ্বরে এক রাতে বিকাশ দোকানসহ ৯দোকানে  চুরি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

পুঠিয়ার বানেশ্বরে এক রাতে বিকাশ দোকানসহ ৯দোকানে  চুরি

রাজশাহী ব্যুরো

সাটার ভাজ করে বিকাশ দোকানসহ এক রাতে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের রাজশাহী পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন আ: লতিফ সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানায়, চুরি করার সময় চোরের সংঘবদ্ধ দলের পাহারায় দোকানের সাটার ভ্যাঁজ করে একজন ভিতরে প্রবেশ করে ৯টি দোকান থেকে ২টা মোবাইল ফোন, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। তবে নগদ টাকা ছাড়া অন্য কোন মালামাল চুরি হয়নি বলে দোকান মালিকগণ জানিয়েছেন।

চুরি যাওয়া দোকান হলো, আফজাল হোসেনের ঢাকা স্টোর,(৯০হাজার টাকা), রানা টেলিকম(৮হাজার ২শত টাকা ), সজিবের স্মাট কসমেটিকস(১১হাজার টাকা ), সিয়ামের লাম ইয়া কসমেটিকস(১১হাজার টাকা ) , সবুজের নগদ, বিকাশের সিটি কসমেটিক(এক লাখ টাকা ), মো: বারির জুইমনি কসমেটিক (৯হাজার টাকা ), আনিস আলীর বুলু বার্ড (১৪হাজার ৫০০ টাকা ) এবং শান্ত হোসেনের মিরাক্কেল দোকানের সাটার ভ্যাজ করে ভিতরে ঢুকে। এ দোকানে কোন টাকা নাথাকায় কিছু না নিয়ে বের হয়ে যায়। মার্কেটের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা থাকলেও ভিতরে একজন মাংকি টুপি পরে চুরি করার দৃশ্য দেখা যায়। চুরি করার সময় সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়, যার কারণে বাকিদের দেখা যায়নি।

একসঙ্গে এতগুলো দোকান চুরি হলো তখন ডিউটিরত নাইটগার্ড কি করল? এমন প্রশ্নের জবাবে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের হোসেন গণমাধ্যমকে বলেন, আমার বাজারের নাইট গার্ড ভালো ডিউটি করে, কিন্ত এই লতিফ মার্কেটে সামনে থেকে সাটার নামিয়ে দেওয়ার কারণে ঘিরে থাকে। যার কারণে বাইর থেকে ভিতরে কিছু দেখা যায় না। ফুটেজ দেখে মনে হলো ভোর বেলায় পেছনের দিক থেকে ঢুকে এ চুরির ঘটনা ঘটেছে। পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে। চোর চক্রকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD