সেচ্ছাসেবীদের উদ্যোগে শীত বস্ত্র বিতরন।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকা শাখার উদ্যোগে ঢাকা বিমান বন্দর, মহাখালী ও মিরপুর এলাকায় রাতের আঁধারে এতিম অসহায় ও পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পান্না মজুমদার, প্রতিষ্ঠাতা শ্রী সুমন দাস, ঢাকা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সিদ্দিকুর রহমান শান্ত, টাংগাইল জেলা শাখার সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তামিম আহম্মেদ, সদস্য নায়িম ফারহান মজুমদার, নশিন ফার্নিলা নাহিন ফারওয়া সহ আরো অনেকে।
এভাবেই অসহায় দরিদ্র সেবাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে বাংলাদদেশের বিভিন্ন সেচ্ছাসেবী সংঘঠনের হাজারো সেচ্ছাসেবক, রক্তদাতা, মানবদরদী ভাই বোন এগিয়ে আসছে মানব সেবায়। মানবতার জয় হবেই নিশ্চয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM