1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

বগুড়ার ধুনটে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম: বগুড়ার ধুনটে ধারের পাওনা টাকা ফেরত চাওয়ায় গোলাম রব্বানী (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গোলাম রব্বানী ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু মধ্যপাড়া এলাকার ছাইফুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ৬ মাস আগে পল্লী চিকিৎসক গোলাম রব্বানীর কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন একই গ্রামের খোরশেদ আলমের ছেলে মশিউর রহমান (২২)। কিন্তু দীর্ঘদিনেও ধারের টাকা পরিশোধ না করায় বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানায় গোলাম রব্বানী। এতে ক্ষিপ্ত হয় মশিউর রহমান। গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যার ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে গোলাম রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মশিউর। কিন্তু ধারে টাকা ফেরত না দিয়ে মশিউর সহ ৫/৬ জন ব্যক্তি গোলাম রব্বানীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে ধুনট হাসপাতালে নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে গোলাম রব্বানীর মৃত্যু হয়েছে।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD