1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার সহ গ্রেফতার ৪ জন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পঠিত

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার সহ গ্রেফতার ৪ জন।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ (৯ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.)নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।এর পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।
নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।এরমধ্যে শিবপুর মডেল থানা কর্তৃক পৃথক পৃথক অভিযানে সন্ধ্যা ২২.৩৫ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন বিলসরন এলাকা থেকে ০২ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ সজীব শেখ (১৯) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।অপর একটি অভিযানে শিবপুর মডেল থানা কর্তৃক সাজা পরোয়ানা মূলে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।বেলাব থানা কর্তৃক ০৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ১২.৫৫ ঘটিকায় বেলাব থানাধীন দেওয়ানের চর এলাকা থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ শামীম মিয়া (৩৪),নাঈম (৩২) নামের ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও রায়পুরা থানা কর্তৃক ০৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০১.৫০ ঘটিকায় রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা থেকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ কায়েছ মিয়া (২০) নামের ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ২৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৩৫ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD