মোঃ সুজন খন্দকার ঃ রাজবাড়ীর দৌলতদিয়াতে বিআইডব্লিউটিএ এর জমিতে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার ৫ই ফেব্রুয়ারী দুপুরে দৌলতদিয়ার বাসটার্মিনালে এলাকায় এ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ এর আরিচা জোন অফিস এর কর্মকর্তাকর্মচারী বৃন্ত।
অভিযানে একটি ভেকুমেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েক কোটি টাকার অন্তত শতাধিক, পানের-সিগারেট এর দোকান,খাবার হোটেল,সেলুন টোনদোকান,গাড়ি মেরামত করার গ্যারেজ,চায়ের দোকান,মাংস বাজার,মাছ বাজার সহ বিভিন্ন স্থাপনা।
এবিষয়ে ভুক্তভোগী দোকান মালিকদের দাবী, তারা অবকাঠামো বা স্থাপনা ভাঙার নোটিশ পায়নি। তবে কেউ কেউ বলছেন তারা ভাঙার নোটিশ পেয়েছে, কিন্তু স্থাপনা ভাঙ্গার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি । ভুক্তভোগীরা আরও দাবী করছেন, স্থাপনা ভাঙ্গার সময় কিছুদিন বাড়িয়ে দেওয়া হলে,তারা নিজ দায়িত্বে স্থাপনা অন্যথা সরিয়ে নিয়ে যাতে পারতেন। এতে তারা ক্ষয়ক্ষতির হাত থেকে বাচঁতে পারতেন বলে জানান ভুক্তভোগীরা।
অন্যদিকে বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, সকল আইন কানুন মেনে দৌলতদিয়া ঘাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সাথে তিনি দাবী করেন, দখলদারদের অন্যথা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দখলকারীরা তা কর্ণপাত করেনি, যার কারণে অভিযানে নেমেছে বিআইডব্লিউটিএ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM