সুজন খন্দকার ঃ রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ৫ই ফেব্রুয়ারী-২৪ দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে পাংশা থানার ওসি "স্বপন কুমার মজুমদার" জানান, ৪ঠা ফেব্রুয়ারী-২৪ রাত ৮টায় সময় পাংশা থানাধীন মাঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন খাঁন (৩২),কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। সে দত্ত মাঝাইল গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ছেলে। পরে আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM