রাজশাহী মহানগরীর কোর্টস্টেশন হতে এজাহারনামীয় পলাতক ০১ জন আসামী গ্রেফতার করেছে র্যাব-৫।
__________রাজশাহী ব্যুরো
গত ০৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ,বিকাল -১৬.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্টস্টেশন বাজারে অপারেশন পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-৫২, তারিখঃ ৩১/০১/২০২৪ ইং। ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ হাবিবুর রহমান (৪২), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-ব্রাক্ষণগ্রাম, থানা -গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করেছে র্যাব-৫।
উক্ত আসামী দীর্ঘদিন যাবত ব্যবসায়ীক সূত্রে বিভিন্ন লোকজনদের নিকট হতে প্রতারণামূলক ভাবে আনুমানিক প্রায় ০১ কোটি ৫০ লক্ষ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় এই মামলাসহ পূর্বের আরো মামলা রয়েছে এবং ইতিপূর্বে ওয়ারেন্ট জারি হয়েছিল যার প্রেক্ষিতে র্যাব তাকে পূর্বে আরো একবার আটক করে থানায় সোপর্দ করেছিল।
ধৃত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM