1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

জয়পুরহাটে অবৈধভাবে ধান গুদামজাত করার জন্য ৩০ হাজার টাকা জরিমানা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

জয়পুরহাটে অবৈধভাবে ধান গুদামজাত করার জন্য ৩০ হাজার টাকা জরিমানা ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

অবৈধভাবে ধান গুদামজাত করার দায়ে জয়পুরহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেসার্স মাহবুব ট্রেডার্স কে এিশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫।

শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে সদরের শুকতাহার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল মাহবুর ট্রেডার্স এর মালিক মোঃ লোকমান আলী‘র অবৈধভাবে ধান গুদামজাত করনের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়।

পরবর্তীতে আজ দুপুরে জয়পুরহাট ক্যাম্পের চৌকশ আভিযানিক দল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ( জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক , জয়পুরহাট অরুন কুমার প্রামাণিক এর নেতৃত্বে অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ধান গুদামজাত ও ধান ক্রয়-বিক্রয়ের রশিদ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় মেসার্স মাহবুর ট্রেডার্স এর স্বত্বাধিকারীকে ৩০,০০০/ টাকা জরিমানা করা হয়। মোবাইল টিমের এই কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD