নরসিংদী স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজের
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
আজ ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার নরসিংদী পাঁচদোনা মোড়ে স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায়, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনে নৌকা মার্কার প্রতীক বিজয়ী মাননীয় সংসদ সদস্য এমপি আলহাজ্ব ডঃ আনোয়ার আশরাফ খান দিলীপ। আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র ছাত্রীরা। মাননীয় সংসদ সদস্য এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ার আশরাফ খান দিলীপ বলেন বিগত সময়ে স্কুলের অবস্থা অনেকটা খারাপ ছিলো বলে ছাত্র ছাত্রীরা এই স্কুলে আসতে চাইত না। এই স্কুলে বর্তমানে অবস্থা অনেক উন্নত। সামনে আরো বেশি ভালো উন্নত হবে আশাবাদী এবং নতুন একটি তিনতলা ভবন নির্মাণে আশ্বাস দেন স্কুলের ছাত্র ছাত্রীদেরকে। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে নির্দেশনা দেন তিনি। এসময় স্কুলের ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং পিঠে নিয়ে নৃত্য করে মাননীয় সংসদ সদস্য এমপিকে পিঠা উপহার দেন ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে শেষ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিবেশন হয়েছে। মাননীয় সংসদ সদস্য এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ার আশরাফ খান দিলীপ এমপি সাহেবের কাছ থেকে খেলায় বিজয়ীরা পুরস্কার বিতরণ করা হয়। স্কুল এন্ড কলেজে ছাত্র ছাত্রীরা স্কাউট প্রদশর্নের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM