1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৈনিক নয়া কণ্ঠে রংপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধের রহস্যজনক মৃত্যু সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে জামাই শাশুড়ি আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বার পঠিত

দৈনিক নয়া কণ্ঠে রংপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধের রহস্যজনক মৃত্যু সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে জামাই শাশুড়ি আটক

এনামুল হক স্বাধীন, রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর দারারপার এলাকার মৃত জমির উদ্দিন’র ছেলে খোয়া ব্যবসায়ী ষাটোর্ধ্ব বৃদ্ধ নুর ইসলাম ব্যাঙ’র রহস্যজকন মৃত্যুর সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ।
সংবাদ প্রকাশের ১২ ঘন্টার মধ্যে স্ত্রী সখিনা ও জামাই শফিকুল মুহুরী কে আটক করে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ ।
মেট্রোপলিটন পরশুরাম থানার অফিসার ইনচার্জ হোসেন আলী জামাই শাশুড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাশুড়ি সখিনা ও জামাই শফিকুল মুহুরী কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শাশুড়ি সখিনা ও জায়াই শফিকুল কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে।
এদিকে জামাই শাশুড়ি আটকের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার ১৪ দিন পর নুর ইসলাম’র মৃত্যু রহস্য উন্মোচন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে নিহত নুর ইসলাম ব্যাঙ’র সাথে স্ত্রী সখিনা, ছেলে সুজন ড্রাইভার ও জামাই শফিকুল মুহুরীর পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়ার আওয়াজ শুনা যায় । তাদের ঝগড়ার আওয়াজ শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে নুর ইসলাম অসুস্থ বলে কাউকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। এমনকি কাউকে মৃত নুর ইসলাম ব্যাঙ’র লাশ ও দেখতে দেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। বিষয়টি এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হলে মৃত নুর ইসলাম’র স্ত্রী সখিনা ছেলে সুজন ও জামাই শফিকুল মুহুরী এলাকাবাসী কে জানাই নুর ইসলাম হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে দ্রুত মেডিকেলে নিয়ে আসার
তার পরিবার। প্রথমে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বলেন পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলছে পরিবারের লোকজন। পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন করায় বিষয়টি নিয়ে আরও সন্দেহের দানা বেঁধে এলাকাবাসীর মধ্যে। হত্যা না কি আত্মহত্যা। বৃদ্ধ নুর ইসলাম ব্যাঙ’র রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় কানাঘুষাসহ নানান প্রশ্নের জন্ম দিয়েছে এলাকাবাসীর মধ্যে।
ঘটনাটি ঘটেছে নুর ইসলাম ব্যাঙ’র নিজ বাড়ি দাড়ারপার এলাকায়। সেখানে বিষয়টি ধামাচাপা দিতে না পেরে দ্রুত তার লাশ হার্ট অ্যাটাকের কথা বলে মৃত নুর ইসলাম’র শ্যালক তোজার বাড়িতে নিয়ে গিয়ে মৃতের গোসল ও দাফন সম্পন্ন করা হয়েছে। লাশ না দেখতে দেয়া, হার্ট অ্যাটাকের কথা বলে মেডিকেলে নিয়ে তরিঘরি করে লাশ অন্যত্র নিয়ে গিয়ে লাশের গোসল ও দাফন করা, পুলিশ ও কাউন্সিলর আশেক আলীর রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ।
তবে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকার বিভিন্ন দোকান, ঘরবাড়িতে ও স্থানীয় লোকদের মাঝে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। বৃদ্ধ নুর ইসলাম ব্যাঙ কে হত্যা করে ঘরের আরার সাথে ঝুলিয়ে রেখেছে বলে অনেকেই মন্তব্য করেছেন।
নিহতের জামাই শফিকুল মুহুরীর সাথে মুঠোফোনে কথা হলে বলেন তার শশুর নুর ইসলাম আত্মহত্যা করেছেন পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে আমি জানি না বলে ফোন কেটে দেন।
ঐ এলাকার নুরুজ্জামান নামের এক যুবক ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, আমি বিভিন্ন লোকের মুখে জানতে পারি নুর ইসলাম ব্যাঙ আত্মহত্যা করেছে। সাথে সাথে আমি নিজেই এস আই আতিক কে বিষয়টি জানিয়েছি। এস আই আতিক ঘটনাস্থলেও গিয়েছিল কিন্তু কি কারণে উনি কোন পদক্ষেপ না নিয়ে মৃত নুর ইসলাম’র শ্যালক তোজার সাথে কথা বলে চলে আসে আমি জানি না। তবে পুলিশ ইচ্ছা করলে লাশ আটক করে ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করতে পারতো। তাহলে প্রকৃত ঘটনা জানা যায়তো তাকে হত্যা না কি আত্মহত্যা করেছে। আমি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার এসআই আতিক বলেন, আমি নামাজ পড়তে গিয়ে দেখি এক ব্যক্তির জানাযার নামাজের প্রস্তুতি নিচ্ছে কিভাবে মারা গেছে জানি না।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর আশেক আলী বলেন, হত্যা কি আত্মহত্যা জানিনা। তবে আমিও বিভিন্ন কথা শুনতেছি। কাউন্সিলর হিসেবে বিষয়টি পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান এটা আমার দায়িত্ব না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD