1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

সূরা ওয়াক্বিয়া ও আর-রহমানের মধ্যে এক বিস্ময়কর মিল – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১১৪৫ বার পঠিত

সূরা ওয়াক্বিয়া ও আর-রহমানের মধ্যে এক বিস্ময়কর মিল।

ইসলাম ডেস্ক

আবির হোসেন রাজু

সূরা ওয়াকিয়া এবং আর রাহমানের বিস্ময়কর মিল: উভয় সুরাতেই ৫টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

সূরা আর-রাহমানের বিষয়বস্তু:

[১] কুরআন; করুনাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন।

[২] আল্লাহর সৃষ্টি; যেমন সূর্য ও চন্দ্র হিসাব-মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত অবস্থায় আছে।

[৩] বিচারদিবস এবং অপরাধীদেরকে কীভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে; [৩৭ নাম্বার আয়াত থেকে…]।

[৪] জান্নাত; [৪৬ নং আয়াত—যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দুটি জান্নাত]। এরা ঈমানদারদের সর্বশ্রেষ্ঠ দল নয়, বরং এরা শুধু আল্লাহকে ভয় করতো, তাই এরা দু’টি জান্নাত পাবে।

[৫] জান্নাতের সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজ [৬২ নাম্বার আয়াত থেকে…]।

সূরা ওয়াকিয়ার বিষয়বস্তু:

[১] সাবিকুন (জান্নাতের এলিট গ্রুপ)।

[২] আসহাবুল ইয়ামিন [তারা হবেন দ্বিতীয় শ্রেণীর জান্নাতী]।

[৩] আসহাবুস শিমাল [বাম পাশের দল, যারা জাহান্নামের অধিবাসী।]

[৪] আল্লাহর সৃষ্টি।

এই পর্যায়ে আল্লাহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। যেমনঃ ‘আমি মানুষ সৃষ্টি করি, না তোমরা সৃষ্টি কর? আমি ফসল উৎপন্ন করি, না তোমরা কর? আমি আগুন সৃষ্টি করেছি, না তোমরা সৃষ্টি করেছ? আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, না তোমরা কর?’ এই প্রশ্নগুলোর অর্থ: আল্লাহ মানুষকে বলছেন এই বিষয়ে চিন্তা কর, এগুলো আল্লাহ সৃষ্টি করেন, মানুষ সৃষ্টি করে না। এগুলো মানুষের সৃষ্টি করার কোনো ক্ষমতাই নেই।

[৫] আল কুরআন, এই পর্যায়ে আল কুরআনের মাহাত্ম্য এবং বিস্ময়কর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আর সূরার শেষে এই পাঁচটি বিষয়ের সারমর্ম তুলে ধরা হয়েছে।

 এখন দেখুন: সূরা আর-রাহমানের ১ নম্বর বিষয়বস্তু আল-কুরআন আর সূরা ওয়াকিয়ার ৫ নম্বর বিষয়বস্তু আল-কুরআন।

 সূরা আর-রাহমানের ২য় বিষয়বস্তু আল্লাহর সৃষ্টি আর সূরা ওয়াকিয়ার ৪ নম্বর বিষয়বস্তু আল্লাহর সৃষ্টি।

 সূরা আর-রাহমানের ৩য় নম্বর বিষয়বস্তু বিচারদিবস এবং অপরাধীদেরকে কীভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সূরা ওয়াকিয়ার ৩ নম্বর বিষয়বস্তু আসহাবুস শিমাল (বাম পাশের মানুষ) যারা হবে জাহান্নামের অধিবাসী।

 সূরা আর-রাহমানের ৪ নম্বর বিষয়বস্তু জান্নাতের সাধারণ গ্রুপ আর সূরা ওয়াকিয়ার ২ নম্বর বিষয়বস্তু আসহাবুল ইয়ামিন, দ্বিতীয় শ্রেণীর জান্নাতীরা।

 সূরা আর-রাহমানের ৫ নম্বর বিষয়বস্তু জান্নাতের বিশেষ ডিলাক্স প্যাকেজ, আর সূরা ওয়াকিয়ার ১ নম্বর বিষয়বস্তু সাবিকুন, যারা জান্নাতের সর্বোচ্চ এলিট গ্রুপ।

১‒৫, ২‒৪, ৩‒৩, ৪‒২, ৫‒১।

সূরা আর-রাহমানের শুরু থেকে ধারাবাহিকভাবে ৫টি ভাগের সাথে, সূরা ওয়াকিয়ার শেষদিক থেকে ধারাবাহিকভাবে ক্রমাগত বিস্ময়করভাবে মিলে যাচ্ছে! সুবহানাল্লাহ!

এই বিস্ময়কর মিলটা ভিন্ন দুটি সূরার মাঝে। একেক সূরা বা আয়াত, বা বিষয়বস্তুতে একেকরকম সৌন্দর্য, বিস্ময় ও অলঙ্কার লুকিয়ে আছে; গঠন, অলঙ্কার, প্রজ্ঞায়। কি আশ্চর্য এই কিতাব!

কুরআনের এরকম আশ্চর্যতম ভাষাতাত্ত্বিক মুযিজা নিয়ে উস্তাদের বই “আল-কুরআনের বিস্ময়কর ভাষাতাত্ত্বিক অলঙ্কার” বইটি থেকে।

আর উস্তাদের সূরা আসরের অসাধারণ তাফসিরও প্রকাশ পেয়েছে আপনারা জানেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD