রাজশাহীর বাঘায় গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারাগারে
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (মামুন)কে কারাগারে প্রেরন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) রাজশাহী আমলি আদালত-৪ এর অতিরিক্তি চীফ জুডিসিষ্টিয়াল ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলাম তাকে কারাগারে প্রেরণ করেন।
জানা যায়, নাট্যকার পরচিালক শিমুল সরকাররে উপর সন্ত্রাসী হামলার মামলার ২ নম্বর আসামি গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আশরাফপুর গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান মামুন। তিনি রাজশাহী আমলি আদালত-৪ এর অতিরিক্তি চীফ জুডিসিষ্টিয়াল ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলামের কাছে জামিনের জন্য আবেদন করেন। তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, নাট্য পরিচালক শিমুল সরকারের উপর ৭ জানুয়ারি রাতে গড়গড়ি ইউনিয়ন এর সরেরহাট বাজারে গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (মামুন)সহ ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল পৈশাচিক হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেক করে মামলা দায়ের করা হয়। তবে এ মামলার অধিকাংশ আসামি ইমো হ্যাকার বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM