মোঃ সুজন খন্দকার ঃ হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট হইতে পাবনা জেলার পাঁকশি পর্যন্ত পদ্মানদী ও আশপাশের এলাকা হতে রাতের অন্ধকারে গোপনে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ। এই অভিযানে বালু উত্তোলন করার সময় হাতেনাতে ৪জন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মঙ্গলবার ৩০শে জানুয়ারি দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে নাজিরগঞ্জ নৌপুলিশের ওসি সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯শে জানুয়ারি সন্ধায় দোগাছি চর হতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো ঃ- ১। মোঃ মানিক প্রামানিক (৪৭),২। মোঃ মোক্তার মল্লিক @ ফজলুল (৩৫), ৩। মোঃ শাকিল প্রামানিক (২২),৪। মোঃ বাদশা প্রামানিক (৪৫)। এ-সময় তাদের কাছ জব্দ করা হয়, ০১টি দেশিয় প্রযুক্তিতে তৈরী বাংলা ড্রাম ট্রাক। যাহার মূল্য অনুমানিক ৭,লক্ষ টাকা ও দুইটি বালু কাটার বেলচা, যার মূল্য অনুমান ১ হাজার টাকা। এরা সবাই নাজিরগঞ্জের দৌগাছি ইউনিয়নের বাসিন্দা। পরে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM