নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিল অনুষ্ঠিত
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ মঙ্গলবার (৩০ ই জানুয়ারি ২০২৪ খ্রি.)নরসিংদী মনোহরদীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত কালো পতাকা মিছিলে কেন্দ্র ঘোষিত দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি,দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি,সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এর তত্ত্বাবধানে ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কালো পতাকা মিছিল করে।
মিছিল শেষে সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে ১ দফা দাবী আদায়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব।দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলবে।উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন আমাদের অভিবাবক,তিন তিনবার নির্বাচিত সাবেক সফল এমপি,নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক,বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে আমরা অতীতে ও কেন্দ্র ঘোষিত সকল কর্ম সূচিতে রাজপথে ছিলাম,ভবিষ্যতে ও থাকব।এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব, সদ্য কারামুক্ত যুবনেতা মাসুদুর রহমান সোহাগ,সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি ও মনোহরদী পৌরসভার কাউন্সিলর বাবুল আকন্দ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক ওসমান মেম্বার,পৌর যুবদলের সভাপতি আব্দুস ছামাদ আকন্দ বকুল,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, চন্দনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতিকুর রহমান গণি, সাধারণ সম্পাদক রেজাউল করিম,শুকুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম,কাঁচি কাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন,মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কাজল মিয়া,মাসুদ আকন্দ, আঃ রহমান,মহসিন,সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, জুয়েল,নাজমুল,সোহাগ,
ইকবাল,আসাদ,শফিকুল ইসলাম ভূইয়া,ছাত্রনেতা ইমরান,আলামিন, রাকিব,রুবেল,আরিফ, ইমন,সৈকত সহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM