নেত্রকোণার পূর্বধলায় চোরাই মোটরসাইকেল ও চোলাইমদসহ আটক-৪
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
চোরাই মোটরসাইকেলসহ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মোটরসাইকেল চোর দুইজন ও একইসাথে পয়ত্রিশ লিটার চোলাইমদ বিক্রেতা নারীসহ দুইজনকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।মোটরসাইকেল দুই চোর হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. মোবারক ও নেত্রকোণা পূর্বধলা উপজেলার মো. গোলাম রব্বানী’র ছেলে মরম আলী। অপরদিকে চোলাইমদসহ আটক মাদক বিক্রেতারা হলেন- পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার এলাকার নমিতা রবি দাস ও চয়ন রবি দাস।মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও চোলাইমদ উদ্ধার করা হয়। এসব উদ্ধারের পাশাপাশি জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM