1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন: বিএনপি নেতৃবৃন্দের রাজনৈতিক শক্তির মহড়া জামালপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনায় ডিএনসির অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড উত্তর বাড্ডা থেকে সাতারকুল ব্রিজ: ৬ মাসেও শেষ হয়নি সড়কের কাজ, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সাজেকের জৌপুই পাড়ায় চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যু নবনির্বাচিত জেলা জামায়তের আমিরের শপথ অনুষ্ঠান সম্পন্ন মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা

রাবিতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে ৩ জন আহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

রাবিতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে ৩ জন আহত।

মাসউদ রহমান সৌরভ ঃ রুয়েট প্রতিনিধি

রুয়েট সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান হলের ১০ তালা ভবনের পাশে আরেকটি অংশের একতলা ছাদ ধসে পড়লে এ ঘটনা ঘটে। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জের আজাদুল ইসলাম (২৮),ও সিফাত (২২) গোদাগাড়ী উপজেলার সিহাব (২৪)। তাদের রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ করছে।

আহত নির্মাণ শ্রমিক সিফাত জানান, শহিদ কামারুজ্জামান হলের এক তলার ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এসময় সাটারিং ভেঙে যায়। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে কেউ মারা গেছে কি না বলা যাচ্ছে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ার খবর পেয়ে রাজশাহী ফায়ার স্টেশনের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ করছে। আহত ব্যাক্তিদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে । তবে কতজন আহত হয়েছে তা এখন বলা যাচ্ছে না। উদ্ধার শেষে জানা যাবে ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপস্থিত লোকজন জানান, ছাদ ঢালাই শেষে সাটারিং ভেঙে গেছে। আহতদের উদ্ধারের কাজ চলছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD