নীলফামারীর সকল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছুটি বাড়লো আরও দুইদিন
মোঃ সবুজ মিয়া
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সোমবার ও মঙ্গলবার নীলফামারী জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৮শে জানুয়ারী) নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩০ জানুয়ারী অব্ধি পাঠদান বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাউশির রংপুর অঞ্চলের উপ-পরিচালক ও নীলফামারী জেলা প্রশাসকের পরামর্শক্রমে সোমবার ও মঙ্গলবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের ছুটি বর্ধিত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM