1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরে তিন ফসলী জমিতে খাল খননের উদ্যোগ ক্ষুব্ধ কৃষকরা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পঠিত

শেরপুরে তিন ফসলী জমিতে খাল খননের উদ্যোগ ক্ষুব্ধ কৃষকরা।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরের নকলায় তিন ফসলী জমিতে খাল খননের উদ্যোগ নেয়ায় ক্ষুদ্ধ স্থানীয় কৃষকরা। স্থানীয়দের দাবি, এই খাল খনন হলে তিন ফসলী জমির আবাদ হারানোর পাশাপাশি বাড়ি-ঘর ভাঙনের আশঙ্কা রয়েছে।

জানা যায়, শেরপুরের নকলার চন্দ্রকোণা ইউনিয়নের মৃগী নদীর মোহনায় থেকে মেহেদীডাঙ্গা পর্যন্ত জমিগুলো এক সময়ে জলাশয় ছিল। পরবর্তীতে ১৯৮২ সনের জরিপে ওই জমিগুলো মালিকাধীন লিপিবদ্ধ হয়। এরপর থেকেই কৃষকরা ধান, ভুট্টা, সরিষাসহ রবি-শস্য আবাদ করে জীবন নির্বাহ করে আসছেন।

ভূক্তভোগী কৃষকরা জানায়, সম্প্রতি মৃগী নদীর মোহনা থেকে মেহেদীডাঙ্গা পর্যন্ত প্রায় ৫কিলোমিটার এলাকার জমিতে খাল খননের উদ্যোগ নেয় এলজিইডি। এতেই ক্ষুদ্ধ হয় স্থানীয় কৃষকরা। খাল খননের উদ্যোগ নেয়ার প্রতিবাদে ইতোমধ্যেই বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেছে। উপজেলার জানকীপুর, হুজুরীকান্দা ও বন্দটেকী এলাকার হাজারো কৃষক প্রতিবাদ বিক্ষোভ অব্যহত রেখেছন। তারা জানান, এই খালের প্রয়োজন নেই, এখানে খাল হলে তিন গ্রামের প্রায় ৫হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হবে।

শেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, খাল খননে যদি স্থানীয়দের লাভের চেয়ে ক্ষতি হয়, তাহলে প্রকল্প বাতিল করা হবে।

উল্লেখ্য, মেহেদি ডাংগা খাল উপ-প্রকল্পে খাল খনন, রেগুলেটর মেরামত ও একটি পাবসস অফিস নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD