1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লক্ষাধিক টাকা চুরি ঘটনা ঘটেছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পঠিত

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লক্ষাধিক টাকা চুরি ঘটনা ঘটেছে

বিশেষ প্রতিনিধি : বগুড়ায় সদরে এনআরবিসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে।… গতর শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতের উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। এর ডান পাশে এসকেএস এনজিও এবং এর সোজা বাড়ীওয়ালা থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ীওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।
এনআরবিসি ব্যাংকের ওই উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই। এরপর শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী এবং পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD