রাজশাহী জেলায় নব যোগদানকৃত ভূমি উপ সহকারী কর্মকর্তাদের সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা।
_______রাজশাহী ব্যুরো
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, রাজশাহী জেলা কর্তৃক আয়োজিত বিসিএস নন- ক্যাডার হতে সুপারিশ প্রাপ্ত রাজশাহী জেলায় নব যোগদানকৃত ভূমি উপ-সহকারী কর্মকর্তাগনের সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা গতকাল ২৬ জানুয়ারি শুক্রবার স্থানীয় পিকনিক স্পট ' চৈতির বাগানে 'অনুষ্ঠিত হয়।
ভূমি মন্ত্রণালয়ের ২৪/১২/২৩ তারিখের ৫৯৮ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন মুলে বিসিএস নন - ক্যাডার হতে সুপারিশকৃত নব যোগদনকৃত ১৬ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় শূন্য পদে পদায়ন করা হয় ।
মোঃ খায়রুল আমিন সরকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এর সভাপতিত্বে নবযোগদানকৃত ভূমি উপ- সহকারী কর্মকর্তাগনের সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সহ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, রাজশাহী জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল সদস্য উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, রাজশাহী জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মোঃ সোহেল রানা ।
সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও সম্পাদক ছাড়াও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ঈমান আলী, মোঃ মঞ্জুর রহমান , মোঃ ইকবাল কাশেম , মোঃ কবির হোসেন । এ ছাড়া নবাগতদের মধ্য থেকে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোসা : বীনা খাতুন ও মোঃ আতিকুর রহমান ।
অনুষ্ঠানে সভাপতি নবাগতদের শুভেচ্ছা উপহার প্রদান করেন । সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নবাগতদের মধ্য থেকে মোঃ মাহফুজুর রহমান ও গোলাম ইসাহাক তাদের সুরেলা কণ্ঠে গান পরিবেশন করেন । উপস্থিত অন্যান্য সদস্যরা অনেকেই গান ও কৌতুক পরিবেশন করেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM