1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বগুড়ায় ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

বগুড়ায় ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

বিশেষ প্রতিনিধ: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চাকের কুটি এলাকার মো. নুর ইসলামের ছেলে (ড্রাইভার) মো. নুর নবী মিয়া (৩০) ও রংপুরের মাহিগঞ্জ উপজেলার বীরভদ্র বালাটারী কাউয়াপট্টি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. ফয়সাল ইসলাম (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার দড়িহাঁসরাজ মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এসময় বগুড়াগামী একটি পিকআপ ট্রাকে নির্মাণ কাজে ব্যবহৃত শুকনা বাঁশ ও কাঠ নিয়ে নিয়ে আসলে সেটি আটক করে তল্লাশি চালানো হয়। এর একপর্যায়ে পিকআপের বডির নিচে চেসিস এর উপর বিশেষভাবে তৈরি করা চেম্বার পাওয়া যায়। চেম্বারটি থেকে ছোট-বড় ২০টি পলি প্যাকেটে ৩৯ কেজি গাঁজা পাওয়া গেলে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত পিকআপ ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD