1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

কুমিল্লায় শীতার্ত অসহায় মানুষের মাঝে বন্ধুমহল-এর শীতবস্ত্র বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

কুমিল্লায় শীতার্ত অসহায় মানুষের মাঝে বন্ধুমহল-এর শীতবস্ত্র বিতরণ

সালমা আক্তার দাউদ কান্দি (কুমিল্লা) প্রতিনিধি

আজ ২৬ জানুয়ারি সকাল ১০টায় কুমিল্লা ইউসুফ হাইস্কুলে বন্ধুমহল-এর উদ্যোগে ছিন্নমূল-অসহায় শীতার্ত ৬০জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। এপেক্সিয়ান মো: আব্বাস উদ্দিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা-কবি মামুন কবির চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু। সম্মানিত অতিথি ছিলেন মমিনুল হক মজুমদার-ইন্সট্রাকটর, উপজেলা রিসোর্স সেন্টার, সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, কৃষি ব্যাংকের ম্যানেজার জয়নাল আবেদীন রনি, বন্ধুমহল-এর সাধারণ সম্পাদক লালমাই ফুটওয়্যার-এর ম্যানেজার গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম, প্রচার মহসিন মর্তুজা রঞ্জু, এডভোকেট মো: সোহাগ ও সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি প্রমুখ।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল দুলাল বলেন, প্রতিবছর মাঘের কনকনে শৈত্যপ্রবাহের মাঝে বন্ধুমহল-এর এই মানবিক কাজটি নি:সন্দেহে বিশাল একটি কাজ। এমন মানবিক উদ্যোগকে এবং সংগঠনের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। সংগঠনটি শুধু শীতবস্ত্র বিতরণই করেনা। ঈদের সময় অসহায়-বঞ্চিত মানুষের মাঝে ঈদসাগ্রীও তুলে দিয়ে থাকে। এমন মানবিক সংগঠনটির কাজের পরিধি দিন দিন আরও বৃদ্ধি সেই দোয়া করছি। অসহায় মানুষগুলির পাশে আমরা সবাই দাঁড়াবো। জয় হোক মানবতার

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD