নাটোরের সদর থানায় ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
_________রাজশাহী ব্যুরো
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গত ২৪ জানুয়ারি বুধবার ৮.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ভাটুদারা গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ট্যাপেন্টাডল ট্যাবলেট- ২৩০ পিস, (খ) মোবাইল০২ টি, (গ) সীমকার্ড-০২, (ঘ) মেমোরী কার্ড-১টি উদ্ধার করে । সে সময় আসামী মোঃ হানিফ আলী (৫২), পিতা-মৃত হামেদ আলী, সাং-বড়বাড়ি, থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করা হয়।
আসামির ভাষ্যমতে জব্দকৃত আলামত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করে আসছে।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM