নওগাঁয় ৫ দিনব্যাপী শাস্ত্রীয় (ভরতনাট্যম) নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু
আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৫ দিনব্যাপী শাস্ত্রীয় (ভরতনাট্যম) নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নওগাঁ ত্রি-তাল একাডেমি এই কর্মশালার আয়োজন করে।
কলকাতার বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক বিশ্ব প্রতীম বোস ৫দিন ব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন।
নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী যৌথভাবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য প্রশিক্ষক বিশ্ব প্রতীম বোস বক্তব্য রাখেন।
ত্রি-তাল একাডেমির পরিচালক মনোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় ত্রি-তাল একাডেমির অন্যতম পরিচালক নিশির কুমার ও মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি উত্তম সরকার উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM