মোঃ সুজন খন্দকার ঃ পাংশা থানা পুলিশের সফল অভিযানে ১টি চোরাই ইজি বাইক, ৫ বোতল ফেন্সিডিল, ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫৩ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ী ও ২ জন চোর এবং অন্যান্য মামলার ৩ জন আসামী সহ মোট ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৩শে জানুয়ারি দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন ওসি স্বপন কুমার মজুমদার।
আসামিরা হলোঃ- মাদক ব্যবসায়ী ১। মোঃ আফতাব শেখ (৩৩),২। মোঃ মিজানুর মন্ডল(৩৪),৩। আব্দুস সালাম শেখ(৩৯), ৪। রফিক মিয়া(৪০), ও চোরাই ইজি বাইকসহ আসামী হলোঃ- ৫। মোঃ ইমরান হোসেন(৩৫), ৬। মোঃ জহির শেখ (৩২), অন্যান্য মামলার হলো ঃ
৭। জাফর হোসাইন(৩৯), ৮। মোঃ মুন্নু মল্লিক(৪০), ৯। মোঃ শামীম মল্লিক(১৯)কে পাংশা থানাধীন বিভিন্ন এলাকা হতে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আসামী ইমরানের বিরুদ্ধে চুরি, মাদকসহ ০৭ টি মামলা ও আসামী জহির এর বিরুদ্ধে ১টি চুরির এবং দুলালের বিরুদ্ধে মাদক সহ ০৭ টি মামলা রয়েছে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM