গাংনীতে সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী নিহত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর মুদি ব্যবসায়ি রবিউল ইসলাম (৫৫) কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় তার সঙ্গী আহত হয়েছেন বলে জানা গেছে। ২ কন্যা সন্তানের জনক নিহত রবিউল মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ গ্রামের বাসিন্দা।
স্ত্রীর চাকরীর সুবাদে তিনি দীর্ঘ বছর জেলার গাংনী উপজেলা শহরের মহিলা কলেজপাড়ায় বসবাস করে আসছিলেন। আহত তার সঙ্গীর তাৎক্ষণিক ভাবে পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
সােমবার বিকেল ৩ টার দিকে কুষ্টিয়া জেলা শহরের তীরমনি নামক স্থানে মিনি ট্রাকের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী গাংনী মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আফরােজা পারভীন পান্না।
তিনি জানান,রবিউল তার ট্রাকের একজন ড্রাইভারের মােটরসাইকেলযােগে গাংনী শহর থেকে কুষ্টিয়ায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। তারা কুষ্টিয়ার তীরমনি এলাকায় পৌঁছালে,পিছন থেকে একটি ছােট আকারের ট্রাক মােটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় মােটরসাইকেল চালক আহত হলেও,মােটরসাইকেলের পিছনে বসে আমার স্বামী রবিউল সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM