1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণায় রাজুর বাজারে অটোসহ এক চোর আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

 

নেত্রকোণায় রাজুর বাজারে অটোসহ এক চোর আটক

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদের নির্দেশে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম (পিপিএম) এর সার্বিক তত্ত্বাবধানে অত্র থানায় ডিউটিতে নিয়োজিত এসআই মোহাম্মদ মাহবুবুর রহমান নেত্রকোনার রাজুর বাজার এলাকায় চেকপোস্ট ডিউটি করা কালে একটি অটো গাড়ীকে সিগন্যাল দিলে অটোচালক রাস্তায় অটো রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন অটোচালক পুলিশ ও জনতার উপস্থিতিতে রাজুর বাজার মোড় সংলগ্ন খালের পানিতে লাফ দেয়। তখন পুলিশ স্থানীয় জনতার সহায়তায় অটোচালককে গ্রেফতার করে।নেত্রকোনা মডেল থানা অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম (পিপিএম) ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত মোঃ আবুল বাশার জয় কাজী (২২) ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর মাদারডাঙ্গী গ্রামের মোঃ ইলিয়াস কাজী এর ছেলে। আসামী আবুল বাশার জয় কাজী আজ রবিবার দুপুরে দিকে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কৌশলে একজন অটো চালককে নেশাজাতীয় ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান করে অটো নিয়ে নেত্রকোনা চলে আসে। আটককৃত ব্যাক্তির নিকট থেকে নেশাজাতীয় ঔষধ জব্দ করা হয়।আসামীর তথ্য মতে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানায় যোগাযোগ করা হইলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে ইশ্বরগঞ্জ থানায় বাদীর আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD