1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীতে মহামতি লেনিনের শততম মৃত্যুবার্ষিকী পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

রাজশাহীতে মহামতি লেনিনের শততম মৃত্যুবার্ষিকী পালিত

________রাজশাহী ব্যুরো

দুনিয়া কাঁপানো রুশ বিপ্লবের মহান নেতা বিশ্বের শোষিত বঞ্চিত নিপীড়িত ও মেহনতী মানুষের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের শততম মৃত্যুবার্ষিকী আজ ২১ জানুয়ারি রবিবার রাজশাহীতে পালিত হয়েছে। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আজ বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে লেনিন স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেছেন লেনিনের আদর্শকে ধারণ করেই শোষিত বঞ্চিত মেহনতী মানুষের মুক্তির সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাংলাদেশের চলমান লুটপাট এর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে লুটেরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিলম্বে শুদ্ধি অভিযান শুরু করার দাবি জানান। বক্তারা আরো বলেন লেনিনের পথ ধরেই শোষণ বঞ্চনা নিপীড়ন লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললেই বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

এজন্য লেনিন আজও প্রাসঙ্গিক। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি, চ্যালেন আই এর রিপোর্টার আবু সালে মোঃ ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী বেতারের গীতিকার বাসেত প্রামানিক, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিউর রহমান রিপন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সদস্য সচিবুল হক বিন্দু প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD