জয়পুরহাটের পাঁচবিবি থেকে ফেন্সিডিল ও বিপুল পরিমান বুপ্রেনরফিন উদ্ধার
শাহাবউদ্দিন ইসলাম ঃআক্কেলপুর প্রতিনিধি
র্যাবের অভিজানে জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন ভূইডোবা এলাকা থেকে ফেন্সিডিল ও বিপুল পরিমান বুপ্রেনরফিন উদ্ধার
গতকাল ১৯ জানুয়ারি শুক্রবার ৮.৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভূইডোবা এলাকা হতে নেশা জাতীয় ১৪৫০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন ও ০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপনে মাদক সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভুইডুবি এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে অজ্ঞাত মাদক ব্যবসায়ী র্যাব এর উপস্থিতি টের পেয়ে বুপ্রেনরফিন ইঞ্জেকশন এবং ফেন্সিডিল ফেলে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যাক্ত অবস্থায় বুপ্রেনরফিন ইঞ্জেকশন-১৪৫০ পিচ এবং ফেন্সিডিল-০৪ বোতল উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM