বগুড়ায় সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে
দুইজন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: বগুড়ায় সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে ছিনতাইকৃত টাকার মধ্যে ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, বগুড়া সদরের চাঁদমুহা হরিপুর এলাকার ব্যবসায়ী শ্রী রমানাথ দাস (৭০) গত ১৪ জানুয়ারি বেলা সোয়া ২ টার দিকে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে অগ্রণী ব্যাংক ঘোড়াধাপ শাখায় জমা দেওয়ার জন্য সাইকেলযোগে রওনা দেন। তিনি পথে হাজরাদিঘীর ঘোড়াধাপ বন্দরস্থ শশীবদনী মোড় এলাকায় আব্দুস সালামের 'স' মিলের সামনে মোটর সাইকেল আরোহী ৪ ছিনতাইকারির কবলে পড়েন। এ সময় তারা তার কাছে থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ওই দুর্বৃত্তদের গ্রেফতারে মাঠে নামে।
বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ’র নেতৃত্বে সেকেন্ড অফিসার মো: রহিম উদ্দিন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই তয়ন কুমার মন্ডল ও এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম সদরের হাজরাদিঘী ও কুকরুল উত্তরপাড়ায় অভিযান চালিয়ে দুই দুর্বৃত্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সদরের হাজরাদিঘী প্রামাণিকপাড়ার মো: মোজাম সরদারের ছেলে মোঃ মেহেদী হাসান মেন্দী (২২) ও কুকরুল উত্তর পাড়ার মানিক মিয়ার ছেলে মোঃ মুসা মিয়া ওরফে হিটলার মুসা (১৯)। পরে এদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM