জয়পুরহাটের মাদক সম্রাট মনির গ্রেফতার।
শাহাবউদ্দিন ইসলাম ঃআক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ছোটমানিক এলাকা থেকে মাদক সম্রাট মনিরকে ফেন্সিডিল ও অস্ত্রসহ গ্রেফতার।
গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২.০০ ঘটিকায় সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ছোটমানিক এলাকা হতে বিদেশী পিস্তল-০১টি, ম্যাগাজিন-০১টি, গুলি-০২ রাউন্ড এবং ফেন্সিডিল-১১৬ বোতলসহ মাদক সম্রাট মোঃ মনির হোসেন (৩৪), পিতা- মিজানুর রহমান মিনু, গ্রাম- ছোটমানিক,থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত আসামী মনির হোসেন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এই সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মনির এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গত ১৭-০১-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মনিরকে তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র এবং নিজ বাড়ির গরুর ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা ১১৬ বোতল ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ছোটমানিক মোল্লাপাড়া নামক এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করে ।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM