শেরপুরে সাংবাদিক চঞ্চলকে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি স্থগিত।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুরে সাংবাদিক নূর ই আলম চঞ্চলের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস প্রদান করার পর কর্মসূচী স্থগিত করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি সকালে শেরপুরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মো: খোরশেদ আলম। এসময় তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
সাংবাদিক নেতৃবৃন্দও শেরপুর জেলায় সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
উল্লেখ্য গত ৭ জানুয়ারী নির্বাচনে দায়িত্ব পালনকালে মানবাধিকার কর্মী ও সাংবাদিক নূর ই আলম চঞ্চলের ওপর হামলা করে সন্ত্রাসী যুবরাজ গংরা। পরে এ ঘটনায় যুবরাজসহ ২০ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করা হয়।
আজ শেরপুর জেলা কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিকি কর্মসূচির ডাক দেয়া হয়। পরে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করায় কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সাংবাদিক মেরাজ উদ্দিন, সাবিহা জামান শাপলা ও ইউসুফ আলী রবিন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM