নেত্রকোণায় মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারী গ্রেফতার
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত ভোর রাতে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের তেলিগাতী গ্রামের শফিক মিয়ার বাড়ির রান্নাঘর থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো, একই গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মো: রিপন মিয়া (৩৫), মো: নাজিম উদ্দীনের পুত্র জসীম উদ্দিন (৪২), মৃত ইদ্দিস মিয়ার পুত্র জলিল মিয়া (৩৫), মৃত.নুরু মিয়ার পুত্র বকুল মিয়া (৫২), মৃত,হরমুজ আলীর পুত্র মতি মিয়া (৪৩), এলাহি নেওয়াজের পুত্র সাইদুল ইসলাম (৩২) ও মৃত কেন্তাব আলীর পুত্র এলাহি নেওয়াজ (৭১)। তাদেরকে জুয়া আইনের মামলা দায়েরের পর কোর্টের মাধ্যমে জেলহাযতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM