মহেশপুর পৌরসভায় মত বিনিময় করেন এমপি সালাহ উদ্দীন মিয়াজী
সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ
মহেশপুর পৌরসভার উন্নয়নে আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।
ঝিনাইদহ - ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল ( অব) সালাহউদ্দিন মিয়াজী এমপি বলেছেন মহেশপুর পৌরসভার উন্নয়নে আপনাদের পাশে থেকে সেবক হয়ে কাজ করতে চায়। তিনি আজ সকাল এগারটায় মহেশপুর পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মচারীদের সাথে মত বিনিময়ে এ কথা বলেন। মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন সহ অনেকে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM