আরএমপি মতিহার থানা পুলিশের অভিযানে ৪২২ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ২
____________রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান পরিচালনা করে ৪২২ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: আবির হাসনাত সিজার (২৬) ও মো: সবুজ (২৯)। আবির রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হাদীর মোড় এলাকার মো: আতাহার আলীর ছেলে ও সবুজ একই এলাকার মো: জাবেরের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার বিনোদপুর বাজারের দিক থেকে দুই ব্যক্তি ইয়াবা নিয়ে অটোরিক্সায় রাজশাহী শহরের দিকে যাচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের ঐ টিম বিকাল ৪:১০ টায় মতিহার থানার তালাইমারী মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক অটোরিক্সাটি আসতে দেখে থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি আবির ও সবুজকে অটোরিক্সাসহ আটক করে। এসময় আসামিদের কাছ থেকে ৪২২ পিস ইয়াবা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা পলাতক আসামি রতনের কাছ থেকে ইয়াবা ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM