ফরহাদ হোসেন পূর্ণ মন্ত্রী হওয়ায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে প্রথম পূর্ণ মন্ত্রী পাওয়ায় জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবলু বিশ্বাসের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালীতে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসন থেকে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM