চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আহত সাংবাদিক ডলারের পাশে সাংবাদিক কল্যান তহবিলের প্রতিনিধিবৃন্দ।
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ
আজ শুক্র বার দুপুরে ১২টায় সাংবাদিক কল্যান তহবিলের সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলারের বাসায় তার শারিরিক ও চিকিৎসার খোজ খবর নিতে আসেন সাংবাদিক কল্যান তহবিলের সম্মানিত সভাপতি আসাদুল্লাহ আহম্মদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু ,দপ্তর সম্পাদক নুরুজ্জামান সমাজ কল্যান সম্পাদক আব্দুস সামাদ,সদস্য শহিদুল ইসলাম ।প্রতিনিধিবৃন্দ আহত সাংবাদিক এর স্ত্রী,দুই কন্যা সন্তান ও তার গর্ভধারিনী মাকে মানসিকভাবে সাহস যোগান ও শান্তনা প্রদান করেন। সভাপতি ও সম্পাদক বলেন, অলিউল হক ডলার শুধু আপনাদের ছেলে না। সে আমাদের কল্যাণ তহবিলের সাবেক সম্পাদক ও বর্তমান সদস্য। আমরা তার সার্বিক কল্যাণের জন্য কাজ করবো। সাংবাদিক কল্যাণ তহবিল আপনাদের পাশে আছে এবং থাকবে। আহত সাংবাদিক অলিউল হক ডলারের আম্মা ও তার স্ত্রী সাংবাদিক কল্যাণ তহবিলকে কৃতজ্ঞতা জানান। উল্লখ্য, সাংবাদিক ডলার গত ১ জানুয়ারি দুপুরে নাচোল হাসপাতালর প্রবেশের পর মাইক্রোতে ধাক্কা দিলে তার ডন পা ভেঙে যায়। গতকাল চিকিৎসা শেষে তিনি গতকাল বৃহস্প্রতিবার নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM