গাজীপুর কালীগঞ্জে পটকা ফুটিয়ে সহিংসতার অপচেষ্টা চালাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ মঙ্গলবার (৯ ই জানুয়ারী ২০২৪ খ্রি.)দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তৃতীয় দিন পর গাজীপুর- ৫ আসনে পরাজিত নৌকা প্রতীকের নেতাকর্মী ও সমর্থকেরা জনসাধারণের মাঝে ভয়ভীতি এবং আতংক সৃষ্টির লক্ষ্যে পটকা ফুটিয়ে সহিংসতার অপচেষ্টা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে পরাজিত প্রার্থী মেহের আফরোজ চুমকির নেতাকর্মী ও সমর্থকেরা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল উপশহর এলাকায় পটকা ফুটিয়ে জনসাধারণের মাঝে ভয়ভীতি ও আতংক সৃষ্টির এ চেষ্টা চালায়। এ বিষয়ে গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান জানান, গাজীপুর ৫ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত সমর্থকদের হামলা বা সংঘর্ষ হওয়ার কোন ঘটনা ঘটার সম্ভাবনা নেই।সকল এলাকায় বিজয়ী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরাজিত প্রার্থীর নেতাকর্মী সমর্থকদের দ্বারা উপশহর এলাকায় পটকা ফুটিয়ে জনসাধারণের মাঝে ভয়ভীতি ও আতংক সৃষ্টির চেষ্টা দুঃখজনক।উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান জানান,ইতোমধ্যে নাগরী ইউনিয়নের পূর্বাচল উপশহর এলাকা পরিদর্শন করেছি।সেখানে পটকা ফুটিয়ে সাধারনের মাঝে আতংক সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।আলামত সংগ্রহ করা হয়েছে। আতংকিত হওয়ার কিছু নেই। জনসাধারণের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, বিষয়টি সর্ম্পকে আমি অবহিত নই।আমি জরুরী কাজে ষ্টেশনের বাহিরে আছি।তবে কেউ অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM