রাজধানী উত্তরায় পিকআপ গাড়ির চাপায় নিহত পথচারী
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
রাজধানীর উত্তরায় পিকআপের চাপায় মেহেদী হাসান ওরফে সাহেদ নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষ্মীর এইচ এম প্লাজার সামনে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক হলেন উত্তরখানের উজামপুর এলাকার শহীদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
রাজলক্ষ্মীর এইচএম প্লাজার সামনে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান পথচারী সাহেদকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে দ্রুত উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন।’
ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM