1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

____________রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া বটতলায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- পুঠিয়া উপজেলার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মো. হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি। কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থলে বাস আছে। লাশ দুটি উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হবে। পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD